সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

Spread the love

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনওভাবেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) চালু করতে দেওয়া হবে না। সোমবার বীরভূম জেলার বোলপুরে এক ভাষা আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “আমার জীবদ্দশায় এনআরসি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু নিজের ভাষা বা পরিচয় কেড়ে নিতে দেব না।”

মমতা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার ভারতীয় গণতন্ত্রের ভিত্তি নষ্ট করছে এবং জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। তার দাবি, “ডাবল ইঞ্জিন সরকার এক বিরাট ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলার মানুষ মাথা নত করবে না। আমরা জানি কীভাবে সংগ্রাম করে বাঁচতে হয়।”

তিনি বলেন, “বাংলা ভাষার প্রতি অবজ্ঞা দিন দিন বেড়েই চলেছে। দিল্লি, হরিয়ানা, গুজরাটসহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালিদের বাংলা ভাষা ব্যবহারের কারণে লাঞ্ছনার মুখে পড়তে হচ্ছে। এমনকি যাদের বৈধ নথি আছে, তাদেরও বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ অমানবিক।”

মমতা আরও বলেন, “বাংলা একটি গৌরবময় ভাষা, যেটি বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ ব্যবহার করে। অথচ সেই ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে। আমি কখনও হিন্দিভাষীদের অপমান করিনি। তাহলে বাংলা ভাষা কেন বারবার লাঞ্ছনার শিকার হবে?”

রোহিঙ্গা ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, “ওরা বলে বাংলায় দেড় কোটি রোহিঙ্গা রয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাংলার মানুষের নাগরিকত্ব হরণ করতে চাইছে। গুজরাটে বসে বাংলার ভোটার তালিকা তৈরি হচ্ছে—এটা কি গণতান্ত্রিক?”

তিনি মহারাষ্ট্রে সংখ্যালঘু ও দলিতদের ওপর হওয়া নির্যাতনেরও প্রতিবাদ জানান এবং বলেন, “আজকের ভারতকে যেন চিনতেই পারছি না। বিভাজনের রাজনীতি ছড়িয়ে দেশের ঐক্যকে ধ্বংস করছে এ সরকার।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত