মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উত্তরা বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবিকেই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানান সরকারের উপদেষ্টারা।

আলোচনায় অংশ নেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

আলোচনা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নিহত ও আহতদের হালনাগাদ তথ্য রাখা হচ্ছে এবং কোনো নিখোঁজ থাকলে সে তথ্যও থাকবে। তিনি আরও জানান, নিহত ও আহত পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে

বিবৃতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে: “জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।” আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে

এছাড়াও, আইন উপদেষ্টা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের জানান, আগামী ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত