সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন যে তার শরীরে পানিশূন্যতা এবং অন্ত্রে প্রদাহের লক্ষণ রয়েছে। বর্তমানে তিনি স্যালাইন নিচ্ছেন এবং নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী তিন দিন তার বাসভবন থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়াও, ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে যে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সর্বশেষ - অপরাধ