শনিবার , ১৯ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফ্যাসিবাদের পর এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।” শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, “আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয় লাভ করবো।”

এই সমাবেশ আয়োজন করতে গিয়ে তিনজন নেতাকর্মীর মৃত্যুর খবর জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।”

তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, “আবু সাঈদরা যদি না দাঁড়াতো, তাহলে ২৪ জীবনবাজি রাখা যুদ্ধটা না হলে, আজকে যারা বিভিন্ন দাবিদাওয়া করছেন, তাদের দাবিগুলো কোথায় থাকত। সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না। অহংকার করা যাবে না। কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদিও কেউ এগুলো করে, তাহলে তাদের মধ্যে ফ্যাসিবাদের রোগ বীজ বুনেছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর বৈঠকে বিদ্যুৎসংকট সমাধানের আশাবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯৭ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

ইরানে ইসরায়েলের হামলা গুরুত্বপূর্ণ স্থানের তথ্য প্রকাশ

ইরানে ইসরায়েলের হামলা: গুরুত্বপূর্ণ স্থানের তথ্য প্রকাশ

বিএনপি মহাসচিবের কণ্ঠ নকল করে বিভ্রান্তিকর ভিডিও প্রচার

সাবেক উপদেষ্টাদের অনিয়ম-দুর্নীতি নিয়ে অভিযোগের পাহাড়

জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

উত্তর-পশ্চিম চীনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৫ বছরে পৌনে ৩ কোটি কৃষক কার্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর

৯ বছর পর ইসির ওয়েবসাইটে ফিরলো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক

‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করতে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়ায় যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী