শনিবার , ১৯ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৯, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

সাত দফা দাবি আদায়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সমাবেশের প্রথম পর্ব শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। সমাবেশ শুরুর অনেক আগে থেকেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় সমাবেশ সফল করতে প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ভোর থেকেই তারা সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের সহযোগিতা করছেন। তারা একই ধরনের পোশাক পরে নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দিচ্ছেন।

জামায়াতে ইসলামীর সাত দফা দাবিগুলো হলো:

  • অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
  • সব গণহত্যার বিচার
  • প্রয়োজনীয় মৌলিক সংস্কার
  • জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
  • সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
  • এক কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়া বাসটি উদ্ধার,

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি, নেই ফরচুন বরিশাল

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

‘সিফাতকে ছেড়ে দিন’, সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার

ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

নির্বাচনের আগেই ১১ অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি