মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিপিএলে দল নিতে আগ্রহী ১০ ফ্র্যাঞ্চাইজি, নেই ফরচুন বরিশাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

Spread the love

আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরকে ঘিরে জমে উঠেছে ফ্র্যাঞ্চাইজি দৌড়। বিসিবি সূত্রে জানা গেছে, এবারের আসরে মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে চারটি পুরনো দল তাদের অবস্থান ধরে রাখতে চায়। তবে গত আসরের সফলতম দল ফরচুন বরিশাল এবার অংশ নেবে না।

পুরনো দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রামের পুরনো দল এসকিউ স্পোর্টস নতুন নামে চিটাগং কিংস হিসেবে দরপত্র জমা দিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে আরও একটি প্রতিষ্ঠান ট্রায়েঙ্গেল সার্ভিস দল নিতে আগ্রহ দেখিয়েছে।

নতুন ফ্র্যাঞ্চাইজির তালিকায় রাজশাহীর নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস রয়েছে, যারা রাজশাহী কিংস নামে দল গঠন করতে চায়। বরিশাল অঞ্চলে এবার আকাশবাড়ী হলিডেজ নাম এসেছে নতুন দাবিদার হিসেবে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্স নামের ফ্র্যাঞ্চাইজির জন্য জগলু এন্ড ক্রিকেট উইথ সামি, আর কুমিল্লা ফাইটার্স দলের জন্য এসএস গ্রুপ দরপত্র দিয়েছে। নোয়াখালী থেকেও বাংলা মার্ক বিপিএলে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে।

সব ফ্র্যাঞ্চাইজির দরপত্র মূল্যায়ন শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি, যা আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএল আসরের দল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন ট্রাম্প

‘আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ডিসেম্বরে ভোট চায় কেবল একটি দল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ আজ

সীমান্তে বিজিবির হাতে আটক চার

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধিদলের বৈঠক

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

হরমুজ প্রণালীতে জাহাজ সরাতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা ট্রাম্পের

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

গুলিবিদ্ধ ঢাকা-৮-এর স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি