শনিবার , ১২ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিটফোর্ডে নৃশংস খুনের পর র‍্যাবের অভিযান জোরদার, গ্রেফতার কয়েকজন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মিটফোর্ড এলাকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ মামলার ছায়া তদন্ত চলমান রয়েছে। ডিজি আরও বলেন, “এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি, তবে বাকি জড়িতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।”

র‍্যাব প্রধানের প্রাথমিক ধারণা, স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ কে এম শহিদুর রহমান দৃঢ়ভাবে বলেন, “আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যেই দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ