রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ

Spread the love

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের কারণে সাগর এখন উত্তাল হওয়ার পথে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রপথে ঝড়ো হাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের প্রধান চারটি সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রবিবার, ৬ জুলাই) সকালে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিবজ্রবৃষ্টি হতে পারে।

‘ঝড় সতর্কীকরণ কেন্দ্র’ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরউপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামকক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান’: আসিফ নজরুল

পদ্মা নদীর ভয়াবহ রূপে বিপর্যস্ত জনজীবন

রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে, ঐকমত্যে রমজানের আগে নির্বাচন

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির

৩০ বছরে পা দিয়ে মধুমিতা বললেন, বয়সটার সঙ্গে অভ্যস্ত করে নিয়েছি আগেই।’

ভালুকায় কারখানায় বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

চীনে বিস্ফোরণে ৯০ প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

পশ্চিম তীরে উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

ডলারের দাম স্থিতিশীল রাখতে ২০২ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক