বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

জুলাইয়ে অনুষ্ঠিতব্য ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সরকার বাতিল করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পোস্টে তিনি লিখেছেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।”

মোস্তফা সরয়ার ফারুকী আরও জানান, “পরে নানা আলোচনার পর আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসাথে কাজ করলে মাঝে মাঝে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি নিশ্চিত করেছেন, “আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।”

এর আগে, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের স্মরণে প্রতীকী উদ্যোগ হিসেবে ১৮ জুলাই ২০২৫ তারিখে ১ মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৮ জুলাই রাত ৯টায় তৎকালীন আওয়ামী লীগ সরকার হঠাৎ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, যা ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধিতার জন্ম দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রথম দফার ভোটগ্রহণ শুরু

সাভারে ফুটপাত দখলে বাধা: হকারদের হামলায় আহত ৬ আনসার সদস্য

টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২টি দোকান ভস্মীভূত

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

হাইফায় ইরানি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ ২

ফ্ল্যাট নিয়ে বিরোধে টিভি কর্মকর্তাকে হত্যা: আটক চার

নীলফামারীতে তারেক রহমানের ঘোষণা: ‘তিস্তা মহাপরিকল্পনা’ হবে অগ্রাধিকার

২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ

রুহুল কবির রিজভী: ৭ নভেম্বরই সত্যিকারের স্বাধীনতা অর্জন হয়েছে