মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়াতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৫ ২:২০ অপরাহ্ণ

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক উপস্থাপনার পর তিনি এ কথা বলেন। উপস্থাপনাটি করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, যেখানে বর্তমান কাঠামো, তরুণ কর্মশক্তি উন্নয়ন, জাতীয় যুব কর্মপরিকল্পনা, জনবল নিয়োগ ও বাজেটসহ চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরা হয়।

বর্তমানে ৫৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির শাখা রয়েছে এবং সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শাখা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট প্রশিক্ষণ দেওয়াই লক্ষ্য।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “বিএনসিসি মানে আত্মমর্যাদা, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তি। গুণগত প্রশিক্ষণ ও যোগ্য প্রশিক্ষক নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের সমান অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বিএনসিসির কার্যক্রম আরও কর্মমুখী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে জাতীয় উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার এমন মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পেতে পারে না

এক দিনেই ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: আইজিপি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুদ্ধ বন্ধে ইরানের প্রেসিডেন্টের তিন শর্ত ঘোষণা

রাজনৈতিক অনিশ্চয়তা কেটেছে, ঐকমত্যে রমজানের আগে নির্বাচন

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে পাঠানো হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ইউক্রেনের এফপিভি ড্রোনে রুশ এমআই-২৮এন হেলিকপ্টার ভূপাতিত

এসএসসি-এইচএসসির সময়সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান