সোমবার , ৩০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইভিএম থাকছে না, নতুন ভোটকেন্দ্র নীতিমালা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করেছে, যা আজ (সোমবার) গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই নীতিমালার মূল লক্ষ্য হলো ভোটকেন্দ্র স্থাপন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। এজন্য এবার আর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গঠিত ভোটকেন্দ্র স্থাপন কমিটি থাকছে না। পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের একক ক্ষমতায় ভোটকেন্দ্র স্থাপন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের নীতিমালায় ডিসি ও এসপিদের সমন্বয়ে গঠিত কমিটির নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠার কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। ২১ মে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভায় এই নতুন নীতিমালাটি অনুমোদন করা হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ স্পষ্ট করে বলেছেন, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সকল বিষয় এখন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে থাকবে। এছাড়াও, আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত হওয়ায় ইভিএম সংশ্লিষ্ট সকল ধারা বাতিল করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, বরাবরের মতোই গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি: টিআইবি

সিরাজগঞ্জে জোড়া খুনের মামলা, ৪ জনের মৃত্যুদণ্ড

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: শিশুসহ ৩ নিহত, আহত ১১

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানা তাকাইচি

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ৮ জনের মৃত্যু

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র:চিত্রনায়িকা পরীমনি

২৭ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তা সম্মেলন