শুক্রবার , ২০ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণের অভিযোগে ২ শিক্ষার্থী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

Spread the love

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে ‘যৌন নির্যাতনের’ পর ভিডিও ধারণের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন, ২০২৫) রাত সাড়ে ৯টায় তাদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়ার তথ্য দিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনানস্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ঈদের আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণ করা হয় বলে ওই শিক্ষার্থী পরে অভিযোগ করেন।

ওসি বলেন, তাদের একজনকে ক্যাম্পাস থেকে এবং আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি। তাদের আটক করে পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে আসে। পরে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর থানায় নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইসমাঈল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আজ (বৃহস্পতিবার) অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।” তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

আনসারের জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ মিশন পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ ও আশার কথা সিইসির

রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা

২০ জরুরি ওষুধের দাম সর্বোচ্চ ৫০% কমাল ইডিসিএল

সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বে ঘাটতি: মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী