ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শনিবার (৩১ মে) আগামী ১০ জুনের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।
টিকিট বিক্রির সময়সূচি ও নিয়মাবলী:
- ৯ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে।
- ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন।
- ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন।
- ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন।
- ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন।
- ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
জানা গেছে, ঈদের পর ৭ দিনের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এই সময়ের টিকিটগুলো যাত্রীরা ফেরত দিতে পারবেন না। প্রতিটি টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন এবং একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।



















