মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৫ ৯:১৫ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছয় দুর্বৃত্ত। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ

আহত মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতোই সকালে তিনি তার বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। আব্দুল বাতেন সড়কে পৌঁছানোর পর দুটি মোটরসাইকেলে থাকা ছয় দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা টাকা দাবি করলে তিনি দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা তার কোমরের বাম পাশে গুলি করে। এরপর তার সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, “আমরা খবর পেয়েছি, ছিনতাইকারীদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ আমরা ঘটনাস্থলে যাই। সন্ত্রাসীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।” তিনি আরও জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, আহত ব্যক্তির কাছ থেকে দুর্বৃত্তরা ২২ লাখ টাকা নিয়ে গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত