বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষকদের বেতন-বোনাস আগামীকাল, খোলা থাকবে ৪ ব্যাংক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

Spread the love

ঈদুল ফিতর উপলক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনের সুবিধার্থে রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামীকাল শুক্রবার খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ঈদুল ফিতরের আগে বেতন ভাতাদি উত্তোলন এবং যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের জন্য ব্যাংকগুলো সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলা হয়েছে।

শুক্রবার সরকারি ছুটির দিন নতুন সময়সূচি অনুযায়ী সীমিত লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ব চার ব্যাংকে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে এবং অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক

উপদেষ্টা আসিফ-মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের আহ্বান এরদোয়ানের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট: ঈদযাত্রায় দুর্ভোগ

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার শঙ্কা

আজ ২টায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

মিরপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন