শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গাদের পাশে তাহসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

Spread the love

মালদ্বীপে স্ত্রীর সঙ্গে হানিমুনে সময় কাটানো অভিনেতা তাহসানকে দেখা গেছে রোহিঙ্গা আশ্রয়শিবিরে। পরিদর্শনের একাধিক ছবি শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।

পোস্টে তাহসান লিখেছেন, ‘গতকাল (১৬ জানুয়ারি) আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি। যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।’

তিনি লিখেন, জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’

এর আগে ৭ জানুয়ারি স্ত্রী রোজাকে নিয়ে মালদ্বীপে হানিমুনে যান তাহসান। বৃহস্পতিবারও রোজা মালদ্বীপের কিছু ছবি পোস্ট করেছেন। মালদ্বীপে হানিমুনের স্থিরচিত্র তাহসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জীবনবুননে সুতা আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’ 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে নতুন করে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

সামরিক সক্ষমতায় এআই দিয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার চেষ্টা চীনের

চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ

গণভোটে আইন সম্ভব নয়, সংসদ গঠন জরুরি: সালাহউদ্দিন

রেলের সব স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে পাঠানো হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা: অবরোধ না তুললে ‘কঠোর জবাব’ ইরানের

প্লট বরাদ্দ কেলেঙ্কারিতে আদালতের রায়: হাসিনা ৫, রেহানা ৭, টিউলিপ ২ বছর কারাদণ্ড

শুধু একটি নির্বাচনের জন্য এতো মানুষ জীবন দেয়নি: আসিফ মাহমুদ