মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এবার পুরোপুরি বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

Spread the love

জবি প্রতিনিধি

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা জবির প্রধান গেটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে।

এর আগে রোববার সকাল ৮.৩০ থেকে অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এদিকে প্রধান ফটকে তালা ঝোলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে।

উল্লেখ্য, যে তিন দফা দাবি নিয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরু করেছে।

তাদের দাবিগুলো হলো—২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বোর্ডে এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

করোনা ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ভোটের দিন জনগণের জাগরণই ষড়যন্ত্রের বিরুদ্ধে মূল অস্ত্র: তারেক রহমান

মা‌র্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন সূচনা’

পরমাণু শক্তির দৌড়ে ট্রাম্পের ফেরার ঘোষণা, বাড়ছে বৈশ্বিক উত্তেজনা

বাংলাদেশ হাইকমিশন ইস্যুতে ভারতের দাবি নাকচ করেছে ঢাকা

ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

‘সিরিজ হার জীবনের অংশ’ – মন্তব্য লিটনের