বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘সিরিজ হার জীবনের অংশ’ – মন্তব্য লিটনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

সপ্তাহখানেক আগেও লিটন দাস এমন কিছুর কথা নিশ্চয়ই ভাবেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজায় আমিরাতের বিপক্ষে সিরিজটি তিন ম্যাচের করা হয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর গতকাল সেই বাড়তি ম্যাচটিও হেরে বাংলাদেশ আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে।

যুক্তরাষ্ট্রের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সিরিজ নিয়ে তার মূল্যায়ন জানিয়ে বলেন, “যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।

দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও হেরে গিয়েছিল বাংলাদেশ। গতকাল অবশ্য ৮৪ রানেই তারা ৮ উইকেট হারিয়ে ফেলে। পরে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করলেও হার এড়াতে পারেনি। সবগুলো ম্যাচেই টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে হয়েছে, সিরিজ হারের পর সেটাও সামনে এনেছেন লিটন। তিনি বলেছেন, “আজ আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। আমার মনে হয় এমন কিছু আমরা এই উইকেট, কন্ডিশনে করতে চাইনি। তিন ম্যাচেই আমরা পরে ব্যাট করেছি, শিশিরই মেইন ফ্যাক্টর ছিল।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে আরব আমিরাত। আগেরটি ছিল ২০২১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। সিরিজ জেতায় আমিরাতকে কৃতিত্ব দিলেও আগের ম্যাচের মতো লিটন গতকালও শিশিরের প্রভাবের কথা বলেছেন, “তারা খুবই ভালো খেলেছে, ভালো বল করেছে। কিন্তু ব্যাটিংয়ে তারা শিশিরের সুবিধা পেয়েছে। তারা তেমন আতঙ্কিত হয়নি, তাদের কৃতিত্ব দিতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা: তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

মালদ্বীপে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

????️ ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচন পিছিয়ে গেলে অনিশ্চিত হবে দেশের ভবিষ্যৎ: দুদু

পাকিস্তানে ব্যর্থ আলোচনা, আবার তাহলে কী ভয়াবহ যুদ্ধ?

জনগণের মত উপেক্ষা করে সরকার চালানো যায় না

অ্যালেনবি ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত