মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ

Spread the love

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং সৌদি আরবের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশটির বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি ও যাত্রী চাহিদা বিবেচনায় পরবর্তী সময়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ: ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালু হলেও রিয়াদ রুটের ফ্লাইট আপাতত স্থগিত থাকবে। তাই ভ্রমণের আগে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করে নেওয়া জরুরি।

সর্বশেষ - অপরাধ