রবিবার , ১ নভেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পোশাক কারখানার উৎপাদন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ

Spread the love

তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন সচল রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে রোববার সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এদিকে, গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দুর্নীতি জামায়াতের চরিত্রের সঙ্গে যায় না: ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে আহত ২০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের গুরুত্বপূর্ণ সভা শুরু

শহীদ ডা. মিলনের আত্মত্যাগে গণতন্ত্রের বিজয়: তারেক রহমান

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দিচ্ছে সরকার, গুলিবর্ষণের দাবি নাকচ

অপসাংবাদিকতা ও এআই-এর অপব্যবহার রোধে ডিসিদের কঠোর প্রস্তাব

স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান এটা প্রমাণিত : স্বরাষ্ট্রমন্ত্রী

নীলফামারীতে ট্রাকচাপায় মা-২ সন্তানসহ নিহত ৪