বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শহীদ ডা. মিলনের আত্মত্যাগে গণতন্ত্রের বিজয়: তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতোভয় শহীদ ডা. শামসুল আলম মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে। তাঁর আত্মদানের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়।

২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ফেসবুক পেইজে তারেক রহমান বলেন, শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি আরও বলেন, স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিল শহীদ ডা. মিলনের দৃঢ় অঙ্গীকার। বুকের তাজা রক্তের বিনিময়ে তিনি গণতন্ত্রের বিজয় এনেছেন। এই পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

তারেক রহমান দেশের বিগত শাসনামলের দূর্বিষহ পরিস্থিতি উল্লেখ করে বলেন, জনগণ তাদের অধিকার হারিয়েছিল এবং দেশের মালিকানা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় প্রেরণা জোগাবে এবং ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না।

তিনি ডা. মিলনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশে গণতন্ত্রের নবযাত্রা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত