বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, সক্ষমতা বাড়ানোর নির্দেশনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ

Spread the love

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানো, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে সরকারি সফরে মোংলায় পৌঁছান তারেক রহমান। এর আগে তিনি খুলনা ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকা হেলিকপ্টার ও জলযানে ঘুরে দেখেন।

পরে প্রধানমন্ত্রী নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে যান। সেখান থেকে সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় পৌঁছান তিনি। বন্দরের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় সেখানে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

বন্দর পরিদর্শনকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিরয়েছে।লেন।

মোংলা বন্দর পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পর্যালোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে তাঁর ঢাকায় ফেরার কথা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল’

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে: নিখোঁজ বহু যাত্রী

নির্বাচনে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের দায়িত্ব আপাতত স্থগিত

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

পাঁচ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা: নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

ধর্মীয় উৎসব নিরাপদে পালনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর

বিমানবন্দরে আটক নায়িকা নিপুণ

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, বাড়তে পারে শীত

দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর