শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিমানবন্দরে আটক নায়িকা নিপুণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটক হয়েছেন। তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিগত আওয়ামী সরকারের শাসনামালে বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

চাঁদাবাজদের জন্যও সম্মানের কর্মসংস্থানের বার্তা: জামায়াত আমির

দেশের অর্থ পাচার করে বিদেশে শীর্ষ ধনী

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান