শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

Spread the love

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই এলাকার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। তবে গত নির্বাচনে ভোটের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার স্বাধীন অধিকার তাঁদের রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে আত্মার আত্মীয় হিসেবে পাশে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজায় ছুটি ও সহায়তার কথা তুলে ধরলেন প্রতিমন্ত্রী

মীর শাহে আলম বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরাও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

বিরোধী দলের সমালোচনা

বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ১১ দলীয় জোট বেহেশতের প্রলোভন দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ সময়ে বিরোধী দলের এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না উল্লেখ করে মীর শাহে আলম বলেন, সরকার দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে। এরপর জনগণের কাছে ভোট চাইবে। জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে, আর ভোট না পেলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় তাঁর দল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেলেন খান আকরাম

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন ও আধুনিক কৃষির প্রতিশ্রুতি তারেক রহমানের

মালিতে বিদ্রোহীদের ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী নিহত

নির্বাচনে থাকবে বিজিবির ৩৭ হাজার সদস্য, ব্যবহার করবে না প্রাণঘাতী অস্ত্র

সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত শেরেবাংলা নগরের ‘জুলাই জাদুঘর’

মেজর মোজাফফরের বিচার জেনারেল কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি অতিথিদের সঙ্গে আইন ও নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ; রবি বা সোমবার শপথ

ট্রাম্পের চরম হুঁশিয়ারি: “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে”