শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে থাকবে বিজিবির ৩৭ হাজার সদস্য, ব্যবহার করবে না প্রাণঘাতী অস্ত্র

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কোনো মারণাস্ত্র (লেথাল ওয়েপন) ব্যবহার করবে না বলে জানিয়েছেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিরাপদ ভোট নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে টিয়ারশেল বা রাবার বুলেটের মতো অ-মরণাস্ত্র ব্যবহার করা হতে পারে। এছাড়া হেলিকপ্টার চালিত কুইক রেসপন্স ফোর্স, ডগ স্কোয়াড এবং র‍্যাপিড অ্যাকশন টিম জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। দেশের ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে তিনি নিশ্চিত করেন।

সর্বশেষ - অপরাধ