বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ

Spread the love

সৌদি আরবের বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

এদিকে যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বাড়বে।

এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নদী রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

শুক্রবার প্রকাশ হবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল: ইসি সানাউল্লাহ

গণপিটুনিতে রেনু হত্যা মামলার রায় পেছাল

রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা

বরিশাল আদালত চত্বরে বিকট শব্দে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে রিং