বুধবার , ১৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট, আজ অপারেটরদের সঙ্গে বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

Spread the love

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সংকট ও বাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের মধ্যে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

এদিকে, সাত দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ ঘোষণাকে কেন্দ্র করে কোথাও কোথাও সিলিন্ডার কেনার চাপ বেড়েছে বলে জানা গেছে।

এর প্রভাব পড়েছে বাজারদরেও। রাজধানীর কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার চেয়ে ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে এলপিজি সরবরাহ, বাজারে সিলিন্ডারের প্রাপ্যতা এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ নিয়ে সরকারের সঙ্গে অপারেটরদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ