রবিবার , ৪ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিলাসবহুল গাড়ির মালিকদের আয়কর নথি যাচাই করবে এনবিআর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশে প্রায় ৫ হাজার ৪৮৯টি উচ্চমূল্যের বা বিলাসবহুল গাড়ি রয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৯টির বেশি গাড়ির তথ্য সংশ্লিষ্ট মালিকদের আয়কর নথিতে অপ্রদর্শিত অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে প্রায় ২ হাজার ৭১৯টি গাড়ি আয়কর নথিতে ঘোষণা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

আয়কর রিটার্ন দাখিলের আওতা বাড়াতে এবং সম্ভাব্য কর ফাঁকি শনাক্ত করতে বিলাসবহুল গাড়ির মালিকদের তথ্য যাচাইয়ের উদ্যোগ নিয়েছে এনবিআর। এ লক্ষ্যে বিআরটিএর গাড়ির মালিকানার তথ্যের সঙ্গে আয়কর নথি মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর কর্মকর্তাদের।

একই সঙ্গে বিলাসবহুল গাড়ির মালিকরা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করছেন কি না এবং তাঁদের ঘোষিত আয় ও সম্পদের সঙ্গে গাড়ির মূল্যের সামঞ্জস্য রয়েছে কি না, তাও যাচাই করা হবে।

সম্প্রতি কর কমিশনারদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এসব নির্দেশনা দেন। বৈঠকে কর ফাঁকি শনাক্তে কর অঞ্চলের অনুসন্ধান ও তদন্তদলকে আরও সক্রিয় করা, উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং সঞ্চয়পত্রধারীদের রিটার্ন দাখিল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

১,৩৩৯ গাড়ির তথ্য অপ্রদর্শিত

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে থাকা প্রায় ৫ হাজার ৪৮৯টি উচ্চমূল্যের গাড়ির মধ্যে ২ হাজার ৭১৯টি সংশ্লিষ্ট মালিকদের আয়কর নথিতে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১ হাজার ৩৩৯টির বেশি গাড়ির তথ্য কর নথিতে পাওয়া যায়নি।

সিআইসি ও বিআরটিএর তথ্য বিশ্লেষণে এসব গাড়ির মালিকানা ও আয়কর নথির মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি উঠে এসেছে।

এর আগে গত বছর সিআইসি ৪০৯ জন গাড়ির মালিকের সন্ধান পেয়েছিল, যাঁরা বিপুল অর্থ ব্যয়ে বিলাসবহুল গাড়ি কিনে বিআরটিএতে নিবন্ধন নিয়েছেন। কিন্তু তাঁদের আয়কর রিটার্ন দাখিলের তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ গাড়ির মালিকানা থাকলেও তাঁরা আয়কর নথির আওতায় ছিলেন না।

অপ্রদর্শিত গাড়িগুলোর মধ্যে টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোর্শে, জাগুয়ার, বেন্টলি, রোলস-রয়েস, ক্যাডিলাক, মাসেরাতি, টেসলা, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে।

আয় ও গাড়ির মূল্যের সামঞ্জস্য যাচাই

এনবিআরের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এসব গাড়ির প্রতিটির মূল্য এক কোটি থেকে ১০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা ও সিসি অনুযায়ী এসব গাড়ি আমদানিতে শুল্ক-করও তুলনামূলক বেশি।

কর কর্মকর্তাদের মতে, কোনো ব্যক্তির ঘোষিত আয় ও সম্পদের তুলনায় তাঁর মালিকানাধীন বিলাসবহুল গাড়ির মূল্য উল্লেখযোগ্যভাবে বেশি হলে সেটি সম্ভাব্য কর ফাঁকির একটি ইঙ্গিত হতে পারে। এ ক্ষেত্রে গাড়ি কেনার অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রিটার্নে গাড়িটির তথ্য যথাযথভাবে দেখানো হয়েছে কি না, তা যাচাই করা হবে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কর অঞ্চলের অনুসন্ধান ও তদন্তদল নিজ নিজ এলাকায় উচ্চমূল্যের গাড়ির মালিকদের তথ্য যাচাই করবে। যাঁরা নিয়মিত রিটার্ন দাখিল করছেন না কিংবা রিটার্নে গাড়ির তথ্য গোপন করেছেন, তাঁদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যান্য ক্ষেত্রেও নজরদারি

শুধু বিলাসবহুল গাড়ির মালিকদের নয়, আয়কর রিটার্ন দাখিলের আওতা বাড়াতে আরও কয়েকটি ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর অংশ হিসেবে উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি এবং সঞ্চয়পত্রধারীদের রিটার্ন দাখিল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কর অঞ্চলের অনুসন্ধান ও তদন্তদলকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআরের কর্মকর্তাদের মতে, বিভিন্ন সরকারি সংস্থার তথ্যের সঙ্গে আয়কর নথির তথ্য সমন্বয় করা হলে সম্ভাব্য কর ফাঁকি শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে বিআরটিএর গাড়ির মালিকানার তথ্য ব্যবহার করে আয় ও সম্পদের অসামঞ্জস্য যাচাই করা সম্ভব। এর মাধ্যমে একদিকে আয়কর রিটার্ন দাখিল বাড়ানো এবং অন্যদিকে সম্ভাব্য কর ফাঁকি শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব মাচাদোর

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

জামায়াত আমিরের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কূটনীতিক

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়াতে হবে

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল, আনুষ্ঠানিক ঘোষণা রবিবার

ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইরানের ড্রোন হামলা

দাবদাহে পুড়বে দেশ, তাপমাত্রা ছাড়াতে পারে ৪২ ডিগ্রি

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে মুশফিকুল আনসারীর গুরুতর অভিযোগ