শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল, আনুষ্ঠানিক ঘোষণা রবিবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ পর্তুগাল। আগামীকাল (রবিবার) এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পর্তুগাল জানিয়েছে, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতি ঘোষণা করা হবে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল ইঙ্গিত দিয়েছিলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে।

২০২৪ সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে সে সময় সতর্ক ছিল পর্তুগাল।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশ — যেমন সুইডেন, সাইপ্রাস ও কয়েকটি সাবেক কমিউনিস্ট রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

আসন্ন জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে আরও কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।

তথ্যসূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় জাতিসংঘের অর্ধেক ত্রাণ মিশন বাধাগ্রস্ত

সৌদিতে হুথিদের হামলায় মসজিদ-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

গাজীপুরে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে জামায়াত

ঈদে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

গুমের শিকারদের সুবিচার, কঠিন আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রদলকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: এ্যানি

শান্তি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান ড. মঈন খানের

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়াবাসীর স্বপ্নপূরণ: কাল উদ্বোধন হচ্ছে সিটি করপোরেশন