বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইন্টারনেট বাজারে সিন্ডিকেটের চক্রান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়াই লাইসেন্সপ্রাপ্ত তিন বেসরকারি প্রতিষ্ঠান জোটবদ্ধ হয়ে ব্যান্ডউইথ ব্যবসার উদ্যোগ নেওয়ায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। সামিট কমিউনিকেশনস, সিডিনেট কমিউনিকেসন্স এবং মেটাকোর সাবকম ২০২৩ সালের শেষ দিকে ‘বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (BPCS)’ নামে একটি কনসোর্টিয়াম গঠন করে প্রায় ১,৮০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। তবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পৃথকভাবে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া যৌথভাবে কনসোর্টিয়াম করার কোনো সুযোগ নেই। এমন পদক্ষেপ আইনবিরুদ্ধ এবং বাজারের প্রতিযোগিতা ক্ষুণ্ন করার কৌশল হতে পারে বলেও মনে করছে মন্ত্রণালয়।

বর্তমানে এই জোটের সাতটি মন্ত্রণালয়ের ছাড়পত্র থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অনুমোদন এখনও বাকি রয়েছে। অন্যদিকে আইএসপি ও ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই তিন কোম্পানির জোট বাজারে একক সিন্ডিকেট তৈরি করে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম নিয়ন্ত্রণ করতে পারে, যা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম বাড়িয়ে দেবে। এ নিয়ে তারা বিটিআরসির জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগ সংক্রান্ত সরকারি নির্দেশনা ও নোটিশ জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)-এর পোর্টালে চোখ রাখতে পারেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেহরানে খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্ব শুরু

দীর্ঘ ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

মার্কিন ট্রেজারিকে টপকে বিশ্বের প্রধান রিজার্ভ সম্পদ এখন স্বর্ণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

ট্রাম্পের আমন্ত্রণে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

তারেক রহমানের সঙ্গে চীনা ও আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে ৫ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ ও আমানত ফেরতের দাবি

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিদায় উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ভর্তি অনিয়মে রাব্বানী ছাত্রত্ব হারালেন