বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভর্তি অনিয়মে রাব্বানী ছাত্রত্ব হারালেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

Spread the love

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ডাকসু জিএস গোলাম রাব্বানীর এমফিল ভর্তিতে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বুধবার অনুষ্ঠিত কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এমফিল ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। পরে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলে তোলা হয়।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, রাব্বানীর এমফিল ভর্তির প্রক্রিয়ায় নিয়ম অনুসরণ করা হয়নি। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সাময়িকভাবে ভর্তি বাতিল করেছিল, আর আজ একাডেমিক কাউন্সিল তা চূড়ান্তভাবে অনুমোদন করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এমফিল শিক্ষার্থী পরিচয় ব্যবহার করে রাব্বানী জিএস পদে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। তদন্ত কমিটি জানিয়েছে, বৈধ ছাত্রত্ব না থাকায় তার প্রার্থিতাই অবৈধ ছিল। তবে জিএস পদ বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি একাডেমিক কাউন্সিল। প্রক্টর জানিয়েছেন, এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনজ্ঞদের পরামর্শ নিয়ে নেবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুলশানে নেতাকর্মীদের ঢল তারেক রহমানের অপেক্ষায়

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

গোমতী নদীর পানি বৃদ্ধি: কুমিল্লার বাসিন্দাদের মধ্যে বন্যা আতঙ্ক

দেশজুড়ে হামের প্রকোষ্ঠে আরও ১৭ শিশুর প্রাণহানি

অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

https://amarbanglanews24.com/

এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’

‘গরবিনী মা’ সম্মাননা ২০২৬: ১১ জন রত্নগর্ভাকে স্বীকৃতি

ডাকসু নির্বাচনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে চালু হলো নতুন নিয়ম

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করা হবে: ড. আসিফ নজরুল