সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

Spread the love

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। সারাদেশে যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে তিনি মনে করেন। সংস্কার ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি সমালোচনা করেন।

তিনি আরও বলেন, সরকার নির্বাচিত হলে দেশে মব বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে—এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টার ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা তুলে ধরেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট ছিল না। রাড্ডা সেন্টারের ঘটনায় তিনি এর আগে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছিলেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনা প্রসঙ্গে নাহিদ বলেন, সেখানে ভাঙচুরের মতো ফৌজদারি অপরাধ ঘটেছে। কিন্তু এখন ঘটনার দায় ভুক্তভোগীর ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

রাজধানীর বাইরের বিভিন্ন ঘটনাও তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার মতো ঘটনা সামনে এসেছে। তার দাবি, এসব ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর আগে সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা জোরদারে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত