প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থেকে বঞ্চিত আরও ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। আর যারা নিয়োগ পাবেন না, তাদের নিয়েও সরকার কাজ করবে।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় যারা এখনো বঞ্চিত রয়েছেন, তাদের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্যদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়।


















