বুধবার , ৪ জুন ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫, আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৪, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এবং আহত একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের পরিচয়:

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হলেন:

  • মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৭০)
  • ইব্রাহিম সরদারের ছেলে মনির সরদার (৪৫)
  • ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫)
  • এক অজ্ঞাত ব্যক্তি (৫০)

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর গ্রামের তারা মিয়া (৫৫)

দুর্ঘটনার বিবরণ:

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং পাঁচজন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন। মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলেও যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিথুন মজুমদার বলেন, “শুনেছি ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আমাদের এখানে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত, রোববারের আগে নয়

মেলেনিয়ার ১০০ কোটি ডলারের মামলা হুমকি হান্টার বাইডেনকে

জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকসু নির্বাচনে একদিনের ছুটি, ৮ ও ১০ সেপ্টেম্বর ক্লাস চলবে

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থীদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা

অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন

ভূমিকম্পে হতাহতদের প্রতি প্রধান উপদেষ্টার শোক

ভারতে দাড়ি ও টুপি পরিধান করলেই ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হচ্ছে