রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। তবে দিনের শুরুতে পুলিশ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল; পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের জমি নিয়ে স্থানীয় অন্য জমির মালিকদের সঙ্গে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ডিএমপির কর্মকর্তারাও প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এনেছেন।

পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একদল লোক নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে। স্টুডিওটির পাশাপাশি প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনাও হামলার শিকার হয়।

হামলার পর ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির জানান, তাঁর স্টুডিওতে হামলা চালিয়ে পুরো স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি ধারণা করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল ভবন বা জমির মালিকপক্ষ। তাঁর কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও ধারণা প্রকাশ করেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, সালমানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল—এমন কোনো তথ্য তারা এখনো পায়নি।

ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা দিয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিরোধী পক্ষের লোকজন সেখানে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঘটনাটি প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজ এবং অন্য পক্ষের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ওই কর্মকর্তার পক্ষের কিছু লোক রাতে জমিটি দখলের চেষ্টা করে বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক: জ্বালানি খাতসহ সার্বিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’

সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বে ঘাটতি: মাত্র ৪ শতাংশ নারী প্রার্থী

ট্রাম্পের হুঙ্কার: ‘চুক্তি হোক বা না হোক, জয় আমাদেরই’

দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ইরান কোন মার্কিন শর্তে রাজি হয়নি— জানাল হোয়াইট হাউস

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন লেবার পার্টির অ্যান্ডি বার্নহ্যাম

জানুয়ারিতে তিন ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা