জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
সফরকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘জনতার প্রবাসী’-র চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম। সাক্ষাৎকালে তাঁরা প্রবাসী বাংলাদেশীদের আইনি সুরক্ষাসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।


















