শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

Spread the love

শীতকে বলা হয় সবচেয়ে উপভোগ্য ঋতু। শীত পড়া শুরু করলেই গোসল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে হাস্যরসাত্মক ঘটনা শুরু হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ার যুগে যেন আরও বেশি ছড়িয়ে পড়েছে। এবারের শীতে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখপাধ্যায় তার মনের চাওয়া নিয়ে আলোচনায় এসেছেন।

স্বস্তিকা মুখপাধ্যায়

স্বস্তিকা ভারতীয় একটি গণমাধ্যমে তার ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষ্যে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, ‘আমার প্রতিবার বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য দরকার নেই, কিন্তু এই শীতের সময়টাতে যেন একটা প্রেমিক থাকে।’

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

স্বস্তিকা আরও বলেন, ‘এটা এই এখন মনে হয়েছে তা নয় কিন্তু। আই হ‌্যাভ অলওয়েজ ফেল্ট দিস (আমি এটি সব সময়ই অনুভব করি), ধরো গত দশ বছর ধরুন এটা মনে হয়েছে। সারাবছর থাকার দরকার নেই। পূজাটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে- সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক। তারপর না থাকলেও চলবে। প্রতিবারই খুব গরমে প্রেমটা হয়। যখন দরকার তখন থাকে না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্যি।’

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

টালিউগঞ্জের এ অভিনেত্রী কয়েকদিন আগে মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার জন্য লুক টেস্ট দিয়ে এসেছেন। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানানি তিনি। তবে একটুকু ইঙ্গিত দিয়েছেন এ নির্মাতার সিনেমা বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসাও লাভ করছে।

শুধু শীতের সময় একটা প্রেমিক চান স্বস্তিকা

এ সাক্ষাৎকারে স্বস্তিকা জীবনে অভিনেত্রী ছাড়া অন‌্য কিছু হতে চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘অভিনেত্রী না হলে গৃহিণী হতাম। হ্যাঁ, সত্যি! আমি তাই-ই হতে চেয়েছি। আমাদের বাড়িতে, বোন ছিল উপদেশদাতা। সবসময় বলত, চাকরি করব, বাবা-মাকে দেখব। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, বড় হয়ে কী হবি, আমি বলতাম, মায়ের মতো হব। অনেক সন্তান হবে, আর সংসার করব। ওটা হলে আর অভিনয় করা হত না। কিন্তু অভিনয় না করলে গৃহিণী, কোনো সন্দেহ নেই।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের সব প্রাথমিকে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালু করা হবে: ববি হাজ্জাজ

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

দুটি রাজনৈতিক সমাবেশ: নাকাল ঢাকা, অসহনীয় যানজটে স্থবির জনজীবন

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

সবজির বাজার স্থিতিশীল থাকলেও মুরগির দামে অস্থিরতা

জ্বালানি তেল রেশনিং শুরু: কোন যানবাহনে কতটুকু বরাদ্দ?

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

মঙ্গলবার থেকে বৃষ্টি কমে উন্নতি হতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি

আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী