বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দীর্ঘদিনের এই সংকটের একটি টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। রোহিঙ্গা সংকটসহ মানবিক বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এদিকে নিউইয়র্কের তুর্কি হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করেন।

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং নতুন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাও নিয়ে মতবিনিময় করেন তারা।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনেই বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত কর্মসূচি অব্যাহত রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে ও পরে আরও কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংঘর্ষে নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

‘নিজের সন্তানের জন্য হলেও পরিচ্ছন্ন শহর গড়ে তুলি’: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে জনতার প্রবাসীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার

আয়ের চেয়ে ব্যয় বেশি, সংসার চালাতে ঋণ করছে প্রায় অর্ধেক পরিবার

কাউন্টার নয়, মাঝপথেই বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছে: সড়কমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকদের ওপর হামলা

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকাল করেছে,

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা