মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ

Spread the love

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। পরে তিনি মাজার এলাকায় কিছু সময় অবস্থান করেন। এরপর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতির মাজারে যাওয়া ও ফেরার সময় সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিপি ড. ইউনূসের দল, বললেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান

নিউইয়র্কে জাতীয় পরিচয়পত্র ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

সৌদি আরামকো শোধনাগারে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড হামলার পর আশ্রয় প্রক্রিয়া স্থগিত

ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপন ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন

অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শীর্ষ ব্যবসায়ী নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান