রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

Spread the love

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের নতুন অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচার, বিভিন্ন নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন এবং উন্নয়ন প্রকল্পের টেন্ডারে কমিশন নেওয়ার মতো নানা অনিয়মের কথা বলা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।

দুদক জানিয়েছে, নতুন অভিযোগগুলো আসিফ মাহমুদের বিরুদ্ধে আগে থেকে চলমান অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখা হবে। তবে অভিযোগগুলোর কোনোটিই এখনো প্রমাণিত হয়নি।

নিয়োগ ও পদায়নে শত কোটি টাকা লেনদেনের অভিযোগ

দুদকের নথি অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সারা দেশে ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত অর্থ লেনদেনের অভিযোগ করা হয়েছে।

ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং গাজীপুর সিটি করপোরেশনে কয়েকজন কর্মকর্তার নিয়োগ নিয়েও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আব্দুস সালামকে নিয়োগের বিনিময়ে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানকে নিয়োগে ৫২ কোটি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল লতিফ খানকে নিয়োগে ৬৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের ৬০ কোটি টাকাসহ চারটি নিয়োগে অভিযোগের মোট অঙ্ক ১৮৭ কোটি টাকা বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে।

উন্নয়ন প্রকল্পের টেন্ডারেও অভিযোগ

দুদকের অনুসন্ধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের টেন্ডার কার্যক্রমে সম্পৃক্ততা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগের কথাও বলা হয়েছে।

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার কার্যক্রমেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৪৫৩ কোটি টাকা বরাদ্দ ও অর্থ ছাড়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়ানো এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে।

বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ গড়ার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। চার দেশে পাচার করা অর্থের মোট পরিমাণ ১১ হাজার কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের ‘গ্রিন গ্রুপে’ বিনিয়োগ এবং সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগও রয়েছে।

আসিফ মাহমুদের দুই বোন জামাই ও এক ভাগ্নের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ করা হয়েছে। তাঁর বাবা বিল্লাল হোসেন এবং এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে।

পিও মাহফুজুল আলম ভূঁইয়ার বিরুদ্ধেও ঘুষ লেনদেনে তদবির ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

বিলাসী জীবনযাপনের অভিযোগ

অভিযোগে হেলিকপ্টারে ভ্রমণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়, পাঁচ তারকা হোটেলে যাতায়াত, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস এবং দামি গাড়ি ব্যবহারের কথাও বলা হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আগের একটি অভিযোগের অনুসন্ধান ইতোমধ্যে চলছে। নতুন অভিযোগগুলোও ওই অনুসন্ধানের আওতায় এনে খতিয়ে দেখা হবে।

দুদক জানিয়েছে, অভিযোগগুলো বর্তমানে অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে পর্যন্ত এসব অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সহিংসতার প্রতিবাদে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

ইরানে কুর্দি যোদ্ধা প্রবেশের খবর, আনুষ্ঠানিক বক্তব্য তেহরানের

বিএনপি’র সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পাবেন নির্যাতিত কর্মীরা

বাংলাদেশে চিকিৎসার অভাবে কেউ বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

হাম প্রতিরোধে তিন দিনে টিকা পেয়েছে ১৯% শিশু

কুয়েত প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা

সিইসি বলেন, ভালো নির্বাচনের জন্য দরকার সকলের সমর্থন

নির্বাচনে বিএনপির গলার কাঁটা ‘হেভিওয়েট’ বিদ্রোহী প্রার্থীরা

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও ভূরাজনীতি