শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করব: রিজভী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

Spread the love

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

‘আমরাও সরকারের অংশ’

দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি এখন ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মী সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে—বিষয়টি এমন নয়।

রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে মহিলা দলের নেতাকর্মীদেরও রক্ত-ঘাম রয়েছে। তারাও সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারী নির্যাতন নিয়ে রিজভীর বক্তব্য

নারী নির্যাতন ও সহিংসতার প্রসঙ্গে রিজভী বলেন, নুসরাত, রূপা, খাদিজা, তনু ও মিতুর মতো ঘটনা এখন আর ঘটছে না। তার দাবি, বর্তমানে নারী নির্যাতন বা হত্যাকাণ্ডে সরকারি দলের নেতাকর্মীদের জড়িত থাকার মতো কোনো সংবাদও নেই।

তিনি বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সরকার কাজ করবে।

উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছানোর আহ্বান

সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, সমাজে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় তৈরি করতে সরকার যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর সুফল সাধারণ মানুষের কাছে সরাসরি তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত