শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

টেকসই উন্নয়নে রাজনীতিতে সৎ ও মেধাবীদের আসতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

Spread the love

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে যত উন্নয়নই করা হোক, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা কঠিন হবে।

শুক্রবার সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

অবকাঠামো উন্নয়নই শেষ কথা নয়

আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়ন এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যেখানে শুধু অবকাঠামো নির্মাণ, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়নকে অগ্রগতির মাপকাঠি হিসেবে দেখলে চলবে না। প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য মানুষের নেতৃত্বে আসা জরুরি।

রাজনীতিতে তৈরি হয়েছে নেতৃত্বের সংকট

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী ও ভালো তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।

রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভালো উপাদান থাকলেই যেমন ভালো খাবার তৈরি হয় না, দক্ষ বাবুর্চিরও প্রয়োজন হয়। তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

তিনি বলেন, ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারলে দেশের ভবিষ্যৎ নিয়ে যত স্বপ্নই দেখা হোক না কেন, তা টেকসই করা কঠিন হবে।

বরিশাল থেকে নতুন নেতৃত্ব তৈরির আহ্বান

বরিশালের রাজনৈতিক ও ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান আমল থেকে স্বাধীনতা-পরবর্তী সময় পর্যন্ত বরিশাল থেকে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে রূপ দিতে হলে এখান থেকে নতুন প্রজন্মের যোগ্য ও ভালো নেতৃত্ব তৈরি করতে হবে।

বরিশালের পাশাপাশি আশপাশের জেলা ও নির্বাচনী এলাকাগুলো থেকেও মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার মতো পরিবেশ তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গত তিন নির্বাচনে কেন ইইউ পর্যবেক্ষক পাঠায়নি, জানালেন প্রেস সচিব

অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

নীতিমালা হয়েছে, কিন্তু স্কুলে পুনর্ভর্তি ফি নেওয়া কি বন্ধ হবে

আগস্টের শেষেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার আশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে অবহেলার কারণে ৫ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

কুয়েতে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

রুফটপ সোলার বাড়াতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ

দিল্লিতে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত ব্যক্তি আটক

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র