বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

কৃষি ও মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগ

শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে।

তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

আগামী মাসে আসছে ওমানের প্রতিনিধি দল

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরও এগিয়ে নেওয়া হবে এবং এরপর বিষয়টি চূড়ান্ত হবে।

ওমানের ভিসা চালুর কূটনৈতিক প্রচেষ্টা

এদিকে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন কারণে বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে। এটি আগের সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ ঃজুলাই-আগস্টে নিহত

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৬২

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রী বললেন, ‘আরে খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না?’

ইরান যুদ্ধ ‘নতুন ধাপে’ যাচ্ছে, পাশে চাই মিত্রদের: মাইক জনসন

রামপুরায় ২৮ হত্যার মামলায় দুই সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির