বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান রয়েছে। একই সঙ্গে সৌদি আরব সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে।

বাংলাদেশ মনে করে, বেসামরিক জনগণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলে। তাই সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত