বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইতালিতে হামলার ঘটনায় বাঁধনের মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ

Spread the love

ইতালির ভেনিসে অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল।

মঙ্গলবার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, রোমে বাংলাদেশের দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনসুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাঁধন স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। এরপর দূতাবাস বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরবে।

বাঁধন নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ ও মামলা করেছেন। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভেনিসে কী ঘটেছিল

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।

সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। শারীরিকভাবেও তাঁকে হেনস্তা করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত তুলে ধরেন বাঁধন। পরে হামলার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন। ভিডিওতে কয়েকজনকে তাঁর দিকে তেড়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করছিলেন বলে তিনি জানান।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার অভিযোগ

ফেসবুক লাইভে বাঁধন অভিযোগ করেন, হামলার সময় তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, হামলাকারীরা তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারে, তাঁর ফোন ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে।

ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও তাঁদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে দেখা যায়। এ ঘটনায় শিশুটিও আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান বাঁধন।

সংসদে তীব্র নিন্দা

জাতীয় সংসদে বাঁধনের ওপর হামলার ঘটনাকে অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ ঘটনার বিষয়ে জাতি বিস্তারিত জানতে চায় এবং সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবহিত করা প্রয়োজন।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেনও ঘটনার তীব্র নিন্দা জানান। বিদেশে পালিয়ে থাকা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। অধিবেশনের শুরুতে একই দাবি তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

‘সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ ঘটনায় সরকারের পূর্ণ সমর্থনের কথা তাঁকে জানানো হয়েছে। রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনসুলেট জেনারেলও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি।

কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য উপদেষ্টা

এদিকে বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এ ঘটনায় কাউকে ছাড় দেবে না বলেও সতর্ক করেন তিনি।

বাঁধনের ওপর হামলার ঘটনায় দেশে ব্যাপক প্রতিক্রিয়ার মধ্যে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ও আইনগতভাবে বিষয়টি এগিয়ে নেওয়ার এ আশ্বাস এলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার প্রার্থনা হাসনাতের

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

ফ্যামিলি কার্ডে সব সরকারি সুবিধা দিবে : তারেক রহমান

লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানালেন তারেক রহমান

১৬ ডিসেম্বর আমাদের অহংকার, আমাদের পরিচয় : শুভ বিজয় দিবস।

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ড. ইউনূসের শুভেচ্ছা