রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিরসরাইয়ে শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

Spread the love

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ে আয়োজিত একটি পথসভায় এ ঘটনা ঘটে।

লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আয়োজিত পথসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর সভাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবককে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

ঘটনার পরপরই ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনেকে ঘটনাটির প্রশংসা করলেও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কেউ কেউ এর সমালোচনা করছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে তৌহিদুল ইসলাম নিশান বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদে তিনি লাল কার্ড প্রদর্শন করেছেন।

তিনি দাবি করেন, তার লাল কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে একটি পক্ষ ক্ষুব্ধ হয়েছে। নিশানের ভাষ্য, তিনি শুধু লাল কার্ড প্রদর্শন করেছেন; কাউকে গালাগাল, জুতা বা ঝাড়ু দেখানো কিংবা কারও পরিবারের সদস্যদের নিয়ে কোনো মন্তব্য করেননি।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিলেও লাল কার্ড প্রদর্শনের ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক

জিয়ার আদর্শ অনুসরণ করছেন বর্তমান প্রধানমন্ত্রী—ফারুকী

জুবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে উপস্থিত গাড়িবহর

১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: ১ নম্বর সতর্ক সংকেত

‘পারমাণবিক অস্ত্রই আমাদের রক্ষাকবচ’, কিম জং উনের হুংকার

কর্মকর্তাদের চেয়ে বেশি মহার্ঘ ভাতা বাড়ছে কর্মচারীদের, সর্বোচ্চ ২৫ শতাংশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১০০ রানে কিউইদের কাছে পরাজিত বাংলাদেশ নারী দল

মিয়ানমারে সেনাশাসনের রূপ বদল, অন্তর্বর্তী সরকারের কাছে ‘ক্ষমতা হস্তান্তর’

ভিসা নীতিতে পরিবর্তন আমিরাতের, ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন