রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দীর্ঘ বিরতির পর ফিরছে ‘নতুন কুঁড়ি’, শুরু হলো রেজিস্ট্রেশন কার্যক্রম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও পর্দায় ফিরছে শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। ২০২৫ সালের জন্য অংশগ্রহণকারীদের নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রোববার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে শিশু-কিশোরদের সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।”

তিনি আরও যোগ করেন, এই প্রতিযোগিতা থেকে উঠে আসবে নতুন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা, যারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিটিভি জানিয়েছে, আগ্রহী প্রতিযোগীরা ৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। দেশব্যাপী ১৯টি অঞ্চলে বিভক্ত হয়ে হবে প্রাথমিক বাছাইপর্ব, যার সফল প্রতিযোগীরাই অংশ নেবেন মূল আয়োজনে।

অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বয়সভিত্তিক দুটি বিভাগ নির্ধারণ করা হয়েছে—

  • ‘ক’ বিভাগ: ৬-১০ বছর
  • ‘খ’ বিভাগ: ১১-১৫ বছর

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে একক ও দলীয় অভিনয়, নৃত্য, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন ও গল্প বলা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হয়েছিল। এই দীর্ঘ সময়জুড়ে অনুষ্ঠানটি দেশে বহু খ্যাতিমান শিল্পী সৃষ্টি করেছে, যারা আজ টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে সুপরিচিত মুখ।

তবে আর্থিক সংকট ও সময়ের প্রতিকূলতার কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় শুরু করার পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারি তা বাধাগ্রস্ত করে।

এবার নতুন উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ‘নতুন কুঁড়ি’, যা আগামী প্রজন্মের সৃজনশীলতা বিকাশে রাখবে ইতিবাচক প্রভাব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে হামের প্রকোষ্ঠে আরও ১৭ শিশুর প্রাণহানি

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে আজ

পরমাণু নয়, ‘আত্মসমর্পণ’ করাতে ইরানে মার্কিন হামলা

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে গণআকাঙ্ক্ষার প্রতিফলন: মাহদী আমিন

শাহজালাল বিমানবন্দরে বোমার হুমকি, কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট বাতিল

নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ অগ্রহণযোগ্য: তৌহিদ হোসেন

সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক শুরু