শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের কল সেন্টার চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ

Spread the love

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একটি নতুন ‘কল সেন্টার’ চালু করেছে।

কনস্যুলেটের এই সেবার মাধ্যমে প্রবাসীরা ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও কনস্যুলার সেবা-সংক্রান্ত সহায়তা নিতে পারবেন।

কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীরা কল সেন্টারের মাধ্যমে তাদের প্রয়োজনীয় বিষয় জানাতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা প্রাপ্ত বার্তা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।

নতুন এই উদ্যোগের ফলে কনস্যুলেটের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, কল সেন্টার চালুর মাধ্যমে কনস্যুলার সেবা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন জটিলতা কমবে এবং তাদের সঙ্গে কনস্যুলেটের যোগাযোগ আরও সুসংগঠিত হবে।

সর্বশেষ - অপরাধ