শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

Spread the love

ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, বুধবার বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকায় অভিযান চালিয়ে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এ সময় দুজনকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

পরে একই এলাকায় বুধবার সন্ধ্যায় আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। দ্বিতীয় দফায় আটক ব্যক্তিদের মধ্যে ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি এবং দুজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

আটক অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে বসনিয়া ও হার্জেগোভিনার ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।

সীমান্ত পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের ক্রোয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টা এবং মানবপাচারের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সূত্র: সিনহুয়া

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহার অগ্রিম রেল টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৭ মে’র টিকিট

বিকেল ৪টায় শপথ, দুপুর ১২টা থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল সীমিত

 অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে প্রতিষ্ঠান নয় : আসিফ

শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন

ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সংঘাত নয়, শান্তিই একমাত্র পথ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর

মির্জা ফখরুলের হুঁশিয়ারি: চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’

নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুলের

সিলেটে পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার