বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

Spread the love

দেশের ৬৪ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে জেলা ভিত্তিক দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার সরকারি কার্যক্রম, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি তদারকি ও সমন্বয় করবেন।

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন তারা। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিও তারা তদারকি করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা এতে খর্ব হবে না।

সরকার জানিয়েছে, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই জেলা পর্যায়ে সরকারি কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের জন্য এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেলা-ভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ রাজশাহী ও নাটোর, ড. আবু জাফর মো. জাহিদ হোসেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, আব্দুল আউয়াল মিন্টু লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরী চুয়াডাঙ্গার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে সুলতান আহমেদ টুকুকে। গাজীপুর ও নারায়ণগঞ্জের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ, চট্টগ্রামের দায়িত্ব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিলেট ও সুনামগঞ্জের দায়িত্ব মো. জি কে গউস এবং কক্সবাজারের দায়িত্ব পেয়েছেন সাচিং প্রু।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ